নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যায় ১৫০০ মানুষ নিখোঁজ প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬ হিমালয়ের একটি নদীতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এর ফলে সৃষ্টি হওয়া বিশাল কাদা ও পাথরের স্রোত নেপাল এবং চীনের তিব্বত অঞ্চলে আঘাত হেনেছে। রয়টার্সের বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রকাশিত এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১ হাজার ৫০০ জন মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে। নেপাল পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ১৬৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ব্যবহার করে নিখোঁজদের সন্ধানে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন এবং দুর্গম এলাকায় জরুরি ত্রাণ সহায়তা পৌঁছানোর কাজ অব্যাহত রেখেছেন। SHARES পরিবেশ ও জলবায়ু বিষয়: তিব্বতদুর্যোগনিখোঁজনেপালপাহাড় ধসবন্যা