হবিগঞ্জের চুনারুঘাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত সোহাগ মিয়া ওই এলাকার শফিক মিয়ার ছেলে। নিহতের চাচা আব্দুল কাদির জানান, সোহাগ মিয়া প্রতিদিনের মতোই সকালে সীমান্ত এলাকায় গরু আনতে গিয়েছিলেন। সেই সময় বিএসএফ সদস্যরা অতর্কিতভাবে তার ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। SHARES জাতীয় বিষয়: চুনারুঘাটবাংলাদেশি যুবকবিএসএফসীমান্ত হত্যাহবিগঞ্জ