র‍্যাব-৭ এর নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিলেন লে. কর্নেল মোস্তাফিজুর রহমান

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬

চট্টগ্রামে র‍্যাব-৭ এর নতুন অধিনায়ক (সিও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান পদাতিক শাখার একজন কর্মকর্তা। তিনি গত ১৭ আগস্ট থেকে র‍্যাব-৭ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। এর আগে তিনি র‍্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন এই দায়িত্ব গ্রহণের পর লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন। এর মধ্যে রয়েছে র‍্যাবের মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও অপরাধ দমনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করা।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত