সংসদ ভবনের সামনে শিক্ষিকা হত্যায় ‘প্যারা পনি’সহ গ্রেফতার ২ প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬ রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুলশিক্ষিকা রনজিলা পারভীন হত্যার ঘটনায় মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাজধানীর বসিলা এলাকা থেকে র্যাব-২ এর একটি দল তাকে তার এক সহযোগীসহ আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস। এর আগে ২৯ আগস্ট শনিবার রনজিলা পারভীন তার স্বামীর সঙ্গে চোখের চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় আসেন। সংসদ ভবন এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগটি টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান প্রধান শিক্ষক রনজিলা পারভীন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। SHARES রাজধানী বিষয়: ছিনতাইপ্যারা পনিরনজিলা পারভীনর্যাবসংসদ ভবন