টঙ্গীতে কুকুর বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে যাত্রী নিহত, আহত ২ প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬ গাজীপুরের টঙ্গীতে কুকুর বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে জয়নাল আবেদীন (৪৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় ‘এ ওয়ান পলিমার’ কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন ময়মনসিংহের নান্দাইল থানার জব্বার আলীর ছেলে। তিনি সপরিবারে টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় বসবাস করতেন এবং নতুনবাজারের ‘সানোফি অ্যাভেন্টিস’ ওষুধ কারখানার কেন্টিনে কাজ করতেন। দুর্ঘটনায় জালাল উদ্দিনসহ আরও দুই যাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কর্মস্থলে যাওয়ার জন্য জয়নাল আবেদীন টঙ্গী টিঅ্যান্ডটি বাজার থেকে দ্রুতগামী ইজিবাইকে ওঠেন। পথিমধ্যে হঠাৎ দুটি কুকুর সামনে চলে এলে চালক আকস্মিক ব্রেক কষেন। এতে অটোরিকশাটি উল্টে গেলে সামনের সিটে থাকা জয়নাল নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্য দুই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহমুদ ইকবাল হাফিজ জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, স্বজনদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত জয়নাল আবেদীন (৪৫) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার জব্বার আলীর ছেলে। তিনি টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন, নতুনবাজারের ‘সানোফি অ্যাভেন্টিস’ নামের একটি ওষুধ কারখানার কেন্টিনে কর্মরত ছিলেন। এ ঘটনায় জালাল উদ্দিনসহ (৬০) আরো দুই যাত্রী আহত হয়েছেন। SHARES জাতীয় বিষয়: অটোরিকশাগাজীপুরটঙ্গীনিহতসড়ক দুর্ঘটনা