মেসির অবসরে নীরব বার্সেলোনা, মুছে ফেলা হলো মন্তব্যও প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬ আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর বিশ্বজুড়ে যখন তাকে ঘিরে প্রশংসার জোয়ার বইছে, তখন বার্সেলোনাকে দেখা গেছে আশ্চর্যজনকভাবে নীরব। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়ের অবসরের ঘোষণায় কাতালান ক্লাবটি আনুষ্ঠানিকভাবে কোনো শ্রদ্ধাবার্তা প্রকাশ করেনি। বরং মেসির অবসর ঘোষণার পোস্টে একটি সংক্ষিপ্ত মন্তব্য করার কিছুক্ষণ পরই সেটি মুছে ফেলেছে তারা। সোমবার মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিলে ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। যে ক্লাবে মেসি তার ক্যারিয়ারের দীর্ঘ সময় কাটিয়েছেন এবং অসংখ্য শিরোপা জিতেছেন, সেই বার্সেলোনার কাছ থেকে এমন আবেগহীন আচরণ ভক্তদের হতাশ করেছে। অথচ মেসির অবসরের কয়েক ঘণ্টার মধ্যেই তার সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তাকে নিয়ে প্রশংসাসূচক বার্তা প্রকাশ করে। বায়ার্ন মিউনিখ, নাপোলি ও অগসবুর্গের মতো ক্লাবগুলোও তাকে শ্রদ্ধা জানিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের বাস্কেটবল লিগের বিভিন্ন অফিশিয়াল অ্যাকাউন্ট থেকেও মেসিকে নিয়ে প্রতিক্রিয়া এসেছে, যা প্রমাণ করে তার অবসর কেবল ফুটবলের নয়, বরং পুরো ক্রীড়া জগতের জন্যই একটি বড় ঘটনা। বার্সেলোনা অবশ্য একেবারে নীরব ছিল না। মেসি যখন ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দেন, তখন ক্লাবটির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সেখানে মন্তব্য করা হয়েছিল, 'শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি তোমার সবকিছু উজাড় করে দিয়েছ। তোমার দেশ এবং পুরো বার্সেলোনা শহর তোমার রেখে যাওয়া উত্তরাধিকার নিয়ে গর্বিত।' কিন্তু এই মন্তব্য মুছে ফেলার পর থেকেই মেসির সঙ্গে ক্লাবের বর্তমান সম্পর্ক নিয়ে সমালোচনা তীব্র হয়েছে। অনেকে বিষয়টিকে মেসির প্রতি ক্লাবটির ইচ্ছাকৃত অবহেলা হিসেবে দেখছেন। ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলা মেসি ক্লাবটির ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ। ২০২১ সালে পিএসজিতে যোগ দেওয়ার সময় তার কান্নার দৃশ্য ভক্তদের হৃদয় ভেঙে দিয়েছিল। অথচ তার বিদায়ের আগে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছিল। বর্তমান পরিস্থিতিতে ভক্তরা মেসির মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আবেগপূর্ণ শ্রদ্ধাঞ্জলি প্রত্যাশা করেছিলেন, যা বার্সেলোনার কাছ থেকে পাওয়া যায়নি। আরও পড়ুন মেসির সম্মানে ১০ মিনিট বন্ধ থাকবে আর্জেন্টিনার সব খেলা সেখানে লেখা হয়েছিল, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি তোমার সবকিছু উজাড় করে দিয়েছ। SHARES খেলাধুলা বিষয়: অবসরআর্জেন্টিনাফুটবলবার্সেলোনালিওনেল মেসি