ধামইরহাটে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬

নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গলিয়া গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম মুহিদ হাসান (২৪), যিনি ওই গ্রামের কাজী সিরাজুল ইসলামের ছেলে। জানা গেছে, ভুক্তভোগী তরুণীর সঙ্গে মুহিদ হাসানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মুহিদ হাসান একাধিকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। এতে তিনি বর্তমানে গর্ভবতী বলে দাবি করেন। বিষয়টি জানার পর মুহিদ হাসান তাঁকে ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। উপায়ান্তর না দেখে ওই তরুণী বিয়ের দাবিতে মুহিদ হাসানের বাড়িতে গিয়ে অবস্থান নেন।

বিয়ের দাবিতে ওই তরুণী প্রায় সাড়ে তিন ঘণ্টা মুহিদের বাড়িতে অবস্থান করার পর ঘটনাটি স্থানীয় এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও সাংবাদিকদের সহযোগিতায় থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মুহিদ হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত