দুবাইয়ে থাকা সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য খুঁজছে দুদক

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অর্থপাচার করে সম্পদ অর্জনের অভিযোগে ৭৩ জন বাংলাদেশির বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই তালিকায় রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচবিএম ইকবাল এবং সাবেক পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত।

দুদক সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিদের দুবাইয়ে থাকা সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য ও নথি সংগ্রহের প্রক্রিয়া চলছে। এ উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকারের কাছে প্রয়োজনীয় তথ্য ও নথি চেয়ে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।