আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিচারকাজ শুরু হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের এই বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন—বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি মো. হাবিবুল গণি। এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির মধ্যে শুনানিকে কেন্দ্র করে একটি বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার একপর্যায়ে বিচারপতিরা আপিল বিভাগের বিচারকাজ মুলতবি করে এজলাস ত্যাগ করেছিলেন। SHARES অন্যান্য বিষয়: আপিল বিভাগজুবায়ের রহমান চৌধুরীবিচারকাজসুপ্রিম কোর্ট