খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুস্তাকিন নামে এক যুবক নিহত প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুস্তাকিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিরালা এলাকার তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে এই ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন সোনাডাঙ্গা আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সোনাডাঙ্গা থানার আলকাতরা মিলের পাশে তালুকদার কমিউনিটি সেন্টারের সন্নিকটে অবস্থান করছিলেন মুস্তাকিন। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। SHARES অন্যান্য বিষয়: খুলনাছুরি মারার ঘটনাযুবক নিহতসোনাডাঙ্গাহত্যাকাণ্ড