৯/১১: ২৫ বছর আগের সেই সকাল ও এক পরিবর্তিত বিশ্ব

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৬

সময়টা ছিল ২০০১ সালের ১১ সেপ্টেম্বর, সকাল ৮টা ৪৬ মিনিট। সেই মুহূর্তের আগ পর্যন্তও নিউ ইয়র্ক শহরটি ছিল আর দশটা সাধারণ দিনের মতোই। কেউ জানতেন না যে, পরের কয়েক মিনিটেই ইতিহাসের গতিপথ চিরকালের জন্য বদলে যাবে। কেউ কল্পনাও করেননি যে, এই সকালটি মানুষের স্মৃতিতে একটিমাত্র নাম হয়ে খোদাই হয়ে যাবে—৯/১১।

২৫ বছর আগে ২০০১ সালের আজকের দিনের সেই ভয়াবহ সকালের রেশ এখনো টাটকা। আজও বিশ্বজুড়ে সেই ঘটনার আড়ালে চাপাপড়া সত্য নিয়ে আলোচনা চলে। মানুষের মনে আজও প্রশ্ন একটাই—সেদিন আসলে কী ঘটেছিল?