মেঘনায় পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬ ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদী থেকে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদ হোসেনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মেঘনা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি নিখোঁজ হওয়ার তিন দিন পর এই মরদেহ পাওয়া গেল। নিহত বিজিবি সদস্য আমজাদ হোসেন ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি ওই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় জেলেরা নদীতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। SHARES দুর্ঘটনা বিষয়: নিখোঁজবিজিবিভোলামরদেহ-উদ্ধারমেঘনা নদী