চট্টগ্রামে মাইক্রোবাস দুর্ঘটনায় ভাই-বোনসহ ৪ জনের মৃত্যু প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ ৪ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের আয়োজন ছিল। বিয়ের অনুষ্ঠান শেষে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের নিয়ে মাইক্রোবাসযোগে কক্সবাজারের ঈদগাহে ফিরছিলেন তারা। পথিমধ্যে মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে সাতজন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES দুর্ঘটনা বিষয়: চট্টগ্রামনিহতমহাসড়কমাইক্রোবাসসড়ক দুর্ঘটনা