পবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বিনিময় সুযোগ বিষয়ক সেমিনার প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) "হায়ার স্টাডি অ্যান্ড এক্সচেঞ্জ অপরচুনিটিজ ইন দ্য ইউনাইটেড স্টেটস" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও এডুকেশনইউএসএ-এর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের অফিস অব দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর ব্যবস্থাপনায় এই সেমিনারটি পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান এবং ইএসডিএম অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল আমিন উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এডুকেশন আউটরিচ কো-অর্ডিনেটর সোহেল ইকবাল। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের সাবেক ডিন অধ্যাপক আবুল বাশার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার। সেমিনারে বক্তারা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ধাপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এডুকেশনইউএসএ-এর পক্ষ থেকে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য পাঁচটি সুনির্দিষ্ট ধাপের কথা তুলে ধরা হয়: নিজের অগ্রাধিকার নির্ধারণ ও উপযুক্ত প্রতিষ্ঠান বাছাই, পড়াশোনার ব্যয় নির্বাহে বাজেট প্রণয়ন ও বৃত্তি অন্বেষণ, আবেদন প্রক্রিয়া সম্পন্নকরণ, শিক্ষার্থী ভিসার জন্য আবেদন এবং যুক্তরাষ্ট্রে যাত্রার পূর্ব প্রস্তুতি। পাশাপাশি, ঢাকার বারিধারায় অবস্থিত আমেরিকান সেন্টারের মাধ্যমে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করা হয়। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES শিক্ষা বিষয়: উচ্চশিক্ষাএডুকেশনইউএসএপবিপ্রবিযুক্তরাষ্ট্রসেমিনার