মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামির অর্ধেক সম্পত্তি পাবে জুলাই শহীদদের পরিবার প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আদালত দণ্ডপ্রাপ্ত আসামিদের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। রায়ে বলা হয়েছে, বাজেয়াপ্ত করা সম্পত্তির ৫০ শতাংশ জুলাই বিপ্লবে শহীদ হওয়া পরিবারগুলোর মাঝে বিতরণ করা হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। বেলা ১২টা ১০ মিনিটে ৫৫৭ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শুরু হয় এবং ৩০ মিনিট ধরে তা চলে। রায়ে ওবায়দুল কাদেরের পাশাপাশি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এর আগে গত ১৭ আগস্ট উভয় পক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। অন্যদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ছিলেন এম হাসান ইমাম ও ইসরাত জাহান। যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন জানালে আসামিপক্ষ তাদের খালাসের দাবি জানায়। SHARES অন্যান্য বিষয়: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালওবায়দুল কাদেরজুলাই বিপ্লবমানবতাবিরোধী অপরাধমৃত্যুদণ্ড