আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় শ্রীলঙ্কার সোনাল দিনুশা

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

ক্যারিয়ারে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার সোনাল দিনুশা। আগস্ট মাসের সেরা পুরুষ খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করেছে সংস্থাটি। এই স্বীকৃতি পেতে তিনি পেছনে ফেলেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ও ইংল্যান্ডের পেসার ওলি রবিনসনকে।

ভারতের বিপক্ষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে এই সম্মাননা অর্জন করেছেন বাঁহাতি এই ব্যাটার। সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কার হয়ে মাত্র তিনটি টেস্ট খেলা দিনুশা এই দুই ম্যাচে ১৪০ গড়ে মোট ৪২০ রান সংগ্রহ করেছেন। পুরো সিরিজে তিনি তিনটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।

আইসিসির কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি নিয়ে দিনুশা বলেন, ক্যারিয়ারের এত শুরুতেই এই স্বীকৃতি আমার কাছে অনেক অর্থবহ। এই সম্মানের জন্য আইসিসির কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। তিনি আরও বলেন, ভারতের বিপক্ষে এই সিরিজ সবসময়ই আমার হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে। তিনটি সেঞ্চুরি করা ছিল স্বপ্নের মতো। ঘরের মাঠের সমর্থকদের সামনে কলম্বো ও গলে এই কীর্তি গড়তে পারায় সেটি আরও অর্থবহ হয়ে উঠেছে।

ভারতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কা প্রথম টেস্টে ১৬৫ রানে পরাজিত হয়েছিল। তবে সেই ম্যাচে দিনুশা প্রথম ইনিংসে ১০০ ও দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করেছিলেন। সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে দ্বিতীয় টেস্টে তিনি আরও দুর্দান্ত ছিলেন। দুই ইনিংসেই সেঞ্চুরি করে তিনি শ্রীলঙ্কাকে ঐতিহাসিক ড্র এনে দিতে বড় ভূমিকা রাখেন। প্রথম ইনিংসে ১০৩ রানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩৩ রান করেছিলেন তিনি। এই কলম্বো টেস্টে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন দিনুশা।

দলীয় পারফরম্যান্স নিয়ে দিনুশা জানান, যদিও আমরা সিরিজে যে ফল চেয়েছিলাম তা পাইনি, তবে দ্বিতীয় ম্যাচে যেভাবে দল ঘুরে দাঁড়িয়েছে তাতে আমাদের চরিত্র, বিশ্বাস ও দৃঢ়তার প্রমাণ মিলেছে। সতীর্থদের সঙ্গে সেই লড়াইয়ের অংশ হতে পেরে আমি গর্বিত। গত বছর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে টেস্ট অভিষেক হওয়া এই অলরাউন্ডার নিজের এই অর্জনকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন। তিনি বলেন, শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করা আমার জন্য একটি বড় সম্মানের বিষয়। এই স্বীকৃতি আমাকে আরও শিখতে, উন্নতি করতে এবং দলের জন্য অবদান রাখতে অনুপ্রাণিত করবে। আগামী মাস ও বছরগুলোতেও আমি শ্রীলঙ্কার জন্য নিজের সেরাটা দিয়ে যাব।

এই স্বীকৃতি আমাকে আরও শিখতে, উন্নতি করতে এবং দলের জন্য অবদান রাখতে অনুপ্রাণিত করবে।’ ‘আগামী মাস ও বছরগুলোতেও শ্রীলঙ্কার জন্য নিজের সেরাটা দিয়ে যাব।’ দুই ম্যাচের সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয় টেস্ট ড্র করে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।