জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সাংবাদিকদের সঙ্গে পবিপ্রবি কর্তৃপক্ষের মতবিনিময়

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আসন্ন সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও সমন্বয়ের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি কনফারেন্স রুমে এই সভাটি আয়োজন করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতিকুর রহমান এবং প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান সভায় বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের র‍্যাংকিংয়ে উন্নীত করার লক্ষ্যে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ করে গড়ে তোলার অংশ হিসেবে বিভিন্ন ক্লাব পরিচালনার পাশাপাশি বিদেশি ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা করা হয়। একইসঙ্গে আসন্ন জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা যাতে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত