কক্সবাজারে ৮৯,৪০০ ইয়াবাসহ যুবক আটক, প্রাইভেট কার জব্দ প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ০১.০০ টার দিকে মিনি বান্দরবান রোডে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৮৯,৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ এরফান (৩০) নামের এক যুবককে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, ইয়াবাগুলো প্রাইভেট কারটির নিচে অভিনব কায়দায় লুকানো ছিল। মাদক পাচারে ব্যবহৃত ওই প্রাইভেট কার এবং একটি স্মার্টফোন মোবাইলও জব্দ করা হয়েছে। আটককৃত এরফান কক্সবাজার সদরের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার মৃত মোঃ আব্দুল ছামাদের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজন পলাতক রয়েছেন। তারা হলেন টেকনাফের সাবরাং সিকদার এলাকার মৃত জহির আহম্মেদের ছেলে মোঃ কাদের (৪৫) ও মোঃ কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়া পালং এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে মোঃ মুনসুর (৫৫)। আটককৃত ব্যক্তিকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক এই অভিযানের বিষয়ে বলেন, বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: ইয়াবাকক্সবাজারগ্রেপ্তারবিজিবিমাদক বিরোধী অভিযান