নালিতাবাড়ীতে চিরকুট লিখে ১৪ বছর বয়সী শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নানার বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষার্থী তার মায়ের কাছে ক্ষমা চেয়ে একটি চিরকুট লিখে রেখেছিল। চিরকুটে সে তার মনের না বলা আবেগ ও আক্ষেপের কথা তুলে ধরেছিল। সেখানে সে লিখেছে, 'তারে পাইলে হাজার দুঃখ-কষ্টেও শান্তি পাইতাম'।

পরিবারের অমতে ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্ট এবং অন্য কোথাও বিয়ের আলোচনা থেকেই সে এই চরম সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।