অপ্রতিম হত্যার বিচারও দ্রুত সময়ে শেষ করার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬ কুমিল্লায় কিশোর ইশয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করে বলেছেন, শিশু রামিসা হত্যার বিচারের মতো এই মামলার বিচার প্রক্রিয়াও সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রাজধানীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনার উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচার করবেন আদালত, আর পুলিশ ও প্রশাসন আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে চার্জশিট দাখিলের মাধ্যমে বিচার কাজে সহযোগিতা করবে। রামিসা হত্যাকাণ্ডের ক্ষেত্রে বিচার বিভাগ যেভাবে গুরুত্ব দিয়ে দ্রুত বিচার সম্পন্ন করেছে, অপ্রতিম হত্যার ক্ষেত্রেও তারা একই ধরনের পদক্ষেপ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান। তারা কোটবাড়ি-গন্ধমতী এলাকায় বসবাস করতেন। গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল অপ্রতিম। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং মা ড. নাহিদা বেগম সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সন্ধান চেয়ে আকুতি জানান। পরদিন শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পাশে লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে তুহিন নামে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহিম আহমেদ ও আনাস নামে আরও দুইজনকে আটক করে পুলিশ। এরপর তার দেয়ার তথ্য মতে ফাহিম আহমেদ ও আনাস নামে আরও ২ জনকে আটক করা হয়। SHARES অন্যান্য বিষয়: অপ্রতিম হত্যাকুমিল্লাদ্রুত বিচারসালাহউদ্দিন আহমদস্বরাষ্ট্রমন্ত্রীহত্যাকাণ্ড