শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষ অনুদান: ম্যানুয়াল পদ্ধতিতে আবেদনের সিদ্ধান্ত প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের বিশেষ অনুদান প্রদানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নতুন করে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। অনলাইনে আবেদনের মাধ্যমে নির্ধারিত সংখ্যক যোগ্য আবেদনকারী খুঁজে না পাওয়ায় মন্ত্রণালয় এই নতুন উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখা থেকে বুধবার (২৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি পুনঃবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন এই প্রক্রিয়ায় ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা কমিটির মাধ্যমে আবেদনগুলো যাচাই-বাছাই করা হবে। SHARES শিক্ষা বিষয়: বিশেষ অনুদানশিক্ষকশিক্ষাশিক্ষা মন্ত্রণালয়শিক্ষাপ্রতিষ্ঠানশিক্ষার্থী