ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬ নির্বাচনী প্রচারের জন্য টেনেসির উদ্দেশে রওনা হওয়ার প্রাক্কালে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, তিনি ইরানের পক্ষ থেকে আসা একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। হোয়াইট হাউস থেকে হেলিকপ্টারে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। তবে এ সময় কোনো অডিও সরবরাহ না করায় তার বক্তব্যের বিস্তারিত অংশ স্পষ্টভাবে শোনা যায়নি বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল কয়েকজন জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল যে, নভেম্বরের শুরুতে মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানের বিরুদ্ধে পুনরায় বোমা হামলা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। অন্যদিকে, ট্রাম্প তার সফরসঙ্গী সাংবাদিকদের তালিকা থেকে সিএনএনকে আবারও বাদ দিয়েছেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি এই সংবাদ সংস্থাসহ আরও দুটি সংস্থাকে হোয়াইট হাউসের সংবাদ কভারেজে ফিরিয়ে নেয়ার নির্দেশনা উপেক্ষা করেছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে সিএনএনকে বাদ দেয়ায় অন্যান্য সংবাদমাধ্যমগুলোও তার সফর থেকে সরে দাঁড়িয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: আন্তর্জাতিক সংবাদইরানডনাল্ড ট্রাম্পমার্কিন যুক্তরাষ্ট্রসিএনএন