ফটিকছড়িতে নিখোঁজ শিশুর বিষয়ে তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা এলাকায় প্রতিবেশী আবদুল আউয়ালের ঘরের আলনার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হালিমা আক্তার ওই এলাকার নাছির উদ্দিন ও রাশেদা আক্তার দম্পতির মেয়ে। ঘটনার দিন সকাল ৮টার দিকে হালিমা নিখোঁজ হয়। নিহত হালিমা আক্তার (৩) দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিচিন্তা এলাকার নাছির উদ্দিন ও রাশেদা আক্তার দম্পতির মেয়ে। পরিবার জানায়, শিশুটিকে না পেয়ে সকাল থেকে বাড়ির চারপাশ ও আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি চালানো হয়। এক পর্যায়ে মসজিদের মাইকেও নিখোঁজের বিষয়টি জানানো হয়। এরপরও হালিমার সন্ধান না মেলায় বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা কামনা করেন। সংবাদ পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং তল্লাশি শুরু করেন। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে আশপাশের এলাকা ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করেও হালিমার সন্ধান পাওয়া যায়নি। তল্লাশির এক পর্যায়ে প্রতিবেশী আবদুল আউয়ালের ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির বাবার সঙ্গে প্রতিবেশী আব্দুল আউয়ালের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের কারণেই ঘটনাটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশি তল্লাশি চালানো হয় এবং আলনার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আবদুল আউয়াল, তার স্ত্রী আসমা বেগম এবং তাদের ছেলে রবিউলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। SHARES অপরাধ বিষয়: চট্টগ্রাম পুলিশদাঁতমারানিখোঁজফটিকছড়ি