মিরসরাইয়ে জব্দ ৩৯৫ কেজি ইলিশ বিতরণ এতিম ও দুস্থদের

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬

মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের এক বিশেষ অভিযানে ৩৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জোরারগঞ্জ থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে।

অভিযান চলাকালে আবু তাহের নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করে সাত দিনের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাছ ব্যবসায়ী আবু তাহেরকে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত ইলিশ মাছগুলো পরবর্তীতে ২৮টি এতিমখানা, ২৭ জন দুস্থ ব্যক্তি এবং মিরসরাই সদর ইউনিয়নের পশ্চিম কিসমত জাফরাবাদ আশ্রয়ণ প্রকল্পের ৯১টি দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। বিতরণকালে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন কার্যক্রম সুরক্ষিত রাখতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে। এসব ইলিশ মাছ ২৮টি এতিমখানা ও ১১৮ জন দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।