ওমরাহ যাত্রীদের প্রস্তুতি ও নিয়ম নিয়ে সাইফা ট্রাভেলসের কর্মশালা প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬ চট্টগ্রামে পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন সফর নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সাইফা ট্রাভেলস এন্ড ট্যুরস। ওমরাহ যাত্রার আগে প্রয়োজনীয় প্রস্তুতি, ধর্মীয় বিধিবিধানের সঠিক প্রয়োগ এবং সফরকালীন করণীয় বিষয়ে যাত্রীদের বিস্তারিত ধারণা প্রদানই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গহিরা এফকে জামিউল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান আল কাদেরী, মাওলানা নেজাম উদ্দিন নেজামী, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা সৈয়দ আহমদ আল কাদেরী এবং হাফেজ মাওলানা শাকের রেজা কাদেরী। বক্তারা তাদের আলোচনায় ওমরাহ সঠিকভাবে সম্পাদনের জন্য ধর্মীয় নিয়মকানুন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকার গুরুত্ব তুলে ধরেন এবং সফরের আগে যথাযথ প্রস্তুতির ওপর বিশেষ জোর দেন। প্রশিক্ষণ পর্বে হজ কাফেলার মুয়াল্লিম হাফেজ মাওলানা নুরুল মোস্তাফা যাত্রীদের সফরের নিয়ম ও প্রস্তুতিমূলক পরামর্শ দেন। একইসঙ্গে, সাইফা ট্রাভেলস এন্ড ট্যুরসের চেয়ারম্যান মহিউদ্দিন সোহেল উপস্থিত যাত্রীদের মাঝে লাগেজ ট্যাগ, পাসপোর্ট, ভিসার কপি এবং জরুরি যোগাযোগের নম্বর হস্তান্তর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শাহেদুল আলম, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা সৈয়দ আহমদ, মাওলানা আসহাব উদ্দিন ও মাওলানা এনামুল কারীম কাদেরীসহ সাইফা ট্রাভেলস এন্ড ট্যুরসের ওমরাহ যাত্রীগণ। মাহফিলের সমাপ্তি পর্যায়ে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি এবং ওমরাহ যাত্রীদের ইবাদত কবুল ও নিরাপদ সফরের কামনায় বিশেষ মোনাজাত করা হয়। SHARES রাজনীতি বিষয়: ওমরাহচট্টগ্রামদোয়া মাহফিলপ্রশিক্ষণসাইফা ট্রাভেলস