ফিরিঙ্গীবাজারে পূজামণ্ডপ পরিদর্শন করে সম্প্রীতির বার্তা দিলেন দিলদার দিলু

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৬

শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমী উপলক্ষে চট্টগ্রাম নগরীর ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ব্যবসায়ী ও শিক্ষানুরাগী দিলদার আহমেদ দিলু। রোববার রাতে তিনি এলাকার শিব বাড়ি, শাহাজীপাড়া, টেকপাড়া, সেবক কলোনি ও নিত্যানন্দ ধামের মণ্ডপগুলোতে যান। রোববার (১৮ অক্টোবর) রাতে তিনি শিব বাড়ি, শাহাজীপাড়া, টেকপাড়া, সেবক কলোনি ও নিত্যানন্দ ধামের পূজা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে দিলদার আহমেদ দিলু সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। এসময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এমএ হালিম, ওয়ার্ড যুবদল নেতা ইফতেখার উদ্দিন, তোফায়েল আহমেদ, ফয়েজ উল্লাহ, সালাউদ্দিন গোলো, আব্দুর রশীদ খোকন, ইউসুফ শরীফ, জসিম উদ্দিন ও শেখ যুবরাজ তুষার উপস্থিত ছিলেন। ‎মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতনী সম্প্রদায়ের লোকদের সঙ্গে মহাসপ্তমীর শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া পূজা কমিটির সদস্যদের মধ্যে মিহির বাবু, সুমন চৌধুরী, বিকাশ দাশ, টিপু দাশ, রুহি দাশ, বিনোদ দাশ ও নির্মল দাশসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।