২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ২ হাজার ২৪৯ প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬ মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও সাতজন প্রাণ হারিয়েছেন। একই সময়ে নতুন করে ২ হাজার ২৪৯ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। রোববার (২৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার ফলে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৮৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জনে পৌঁছেছে। এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা গিয়েছিলেন ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৭৫ জন। SHARES জাতীয় বিষয়: ডেঙ্গুডেঙ্গু আক্রান্তডেঙ্গু মৃত্যুবাংলাদেশ স্বাস্থ্যস্বাস্থ্য অধিদপ্তর