কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের শঙ্কা

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ার টেক সৈকত সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন পর্যটকের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত একজনের আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।

তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, মোট কতজন পর্যটক হতাহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত— তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভানোর কার্যক্রম অব্যাহত রয়েছে।