জনতা ব্যাংকের সাবেক ডিজিএম সিরাজ উদ্দিনের ইন্তেকাল

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৬

জনতা ব্যাংক পিএলসির অবসরপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ সিরাজ উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮৬ বছর বয়সী এই ব্যাংক কর্মকর্তা বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ২টা ৪০ মিনিটে চট্টগ্রামের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া মিয়াবাড়ির নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ২টা ৪০ মিনিটের দিকে তিনি গ্রামের বাড়িতে মারা যান।

আগামী শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর ভেল্লাপাড়া উত্তর দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।