রাজধানীর ভাটারা এলাকায় স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

রাজধানীর ভাটারা এলাকায় দুর্বৃত্তরা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাটারা থানা পুলিশ অগ্নিসংযোগের এই খবরটি পায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক দেবাশিস রায়। তিনি জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই থানা থেকে পুলিশ সদস্যদের দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ ঘটনার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। অগ্নিকাণ্ডের ফলে আগুনের ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়েছিল।