রাষ্ট্র পরিচালনার চাপে আড়ালে বিএনপির সাংগঠনিক রাজনীতি প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬ গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর থেকে বিএনপির সামনে দুটি সমান্তরাল দায়িত্ব ছিল—রাষ্ট্র পরিচালনা করা এবং দীর্ঘদিনের সংগঠনকে সক্রিয় রাখা। তবে সরকার গঠনের ছয় মাস পূর্তির এই সময়ে এসে দেখা যাচ্ছে, রাষ্ট্র পরিচালনার নানামুখী ব্যস্ততায় দলীয় রাজনীতি অনেকটাই আড়ালে চলে গেছে। দলের নেতারাই বিষয়টি স্বীকার করছেন। তারা বলছেন, গত ছয় মাসে বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি ছিল বেশ সীমিত। দিবসভিত্তিক কিছু কর্মসূচির বাইরে মাঠপর্যায়ে দলটির তেমন কোনো বড় ধরনের তৎপরতা লক্ষ্য করা যায়নি। বরং এই সময়ে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দলগুলোই রাজনৈতিকভাবে সক্রিয় থাকার চেষ্টা চালিয়েছে। SHARES রাজনীতি বিষয়: তারেক-রহমানবিএনপিরাজনীতিসরকারসাংগঠনিক তৎপরতা