খুলনায় সাংবাদিকদের ওপর গুলির ঘটনায় বহিষ্কৃত স্বেচ্ছাসেবক নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় আসাদুজ্জামান মিঠু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ আগস্ট) দুপুরে নগরীর নতুন রাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান মিঠু নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসিন্দা সুলতান মাহমুদের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের একজন বহিষ্কৃত নেতা। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. আহাদুজ্জামান মিয়া মিঠুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।