তারেক রহমানকে জাতীয় কবি নজরুলের সঙ্গে তুলনা করলেন প্রধান হুইপ

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনা করেছেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি। তিনি মন্তব্য করেছেন যে, কবি নজরুল তাঁর সৃষ্টির মধ্য দিয়ে চিরকাল মানুষের মাঝে বেঁচে আছেন এবং থাকবেন, আর ‘আমাদের নজরুল হলেন তারেক রহমান’।

সোমবার (২৪ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান হুইপ এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। আলোচনা সভায় নূরুল ইসলাম মনি কবি নজরুলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন।