ফুটবল টুর্নামেন্টে ১৪৪ ধারা জারির ঘোষণা দেওয়া ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি হিসেবে আমন্ত্রণ না পাওয়ায় বেআইনিভাবে ১৪৪ ধারা জারির ঘোষণা দিয়ে মাইকিং করা সেই ছাত্রদল নেতা মারুফ আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে নাটোর জেলা ছাত্রদলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃত মারুফ আলী লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কেশবপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে মারুফ আলী কর্তৃক ১৪৪ ধারা জারির মাইকিং করার পর থেকেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।