পত্নীতলায় ৮১৭ পিস টাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী আটক

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬

নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮১৭ পিস অবৈধ টাপেন্টাডল ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় অভিযান চালিয়ে পত্নীতলা থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকার মৃত এরফান আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪০) এবং তার স্ত্রী মোছাঃ ডলি খাতুন (৩৫)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে ধরা হয়।

এ ঘটনায় আটক সিরাজুল ইসলাম ও ডলি খাতুনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণে এই ‘জিরো টলারেন্স’ নীতি ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত