সখীপুরে নিজের সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ মা আটক প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬ সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুজিবনগর মোড় এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। তিন বছর চার মাস বয়সী শিশু মো. আশরাফুল ইসলামকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মা আকলিমা বেগমের (৩২) বিরুদ্ধে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আশরাফুলের সৎবোন সাত বছর বয়সী সিদরাতুল মুনতাহা, যাকে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিশুর বাবা শাহীন মিয়া জানান, ঘটনার রাতে তিনি বাড়িতেই ছিলেন এবং আশরাফুলের ঠান্ডা ও কাশির সমস্যার জন্য তাকে গ্যাস দিচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে আকলিমা আশরাফুলকে নিয়ে আলাদা ঘরে ঘুমাতে যান। রাত সাড়ে ১২টার দিকে বাচ্চাদের কান্নার শব্দ শুনে পাশের কক্ষে ঘুমানো শাহীন মিয়ার বৃদ্ধ মা দরজা খুলে দেখেন আকলিমা দুই সন্তানকেই কুপিয়েছেন। পরে বাড়ির লোকজন আকলিমাকে আটক করে উঠানে বেঁধে রাখেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আকলিমাকে থানায় নিয়ে যায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে নাসিমা আক্তারের সম্মতিতে শাহীন মিয়া আকলিমাকে বিয়ে করেন। আকলিমার আগের ঘরের মেয়ে সিদরাতুল মুনতাহাকেও তারা সংসারে নিয়ে আসেন। বিয়ের এক বছর পর আশরাফুলের জন্ম হয়। আকলিমা ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং তিন দিন আগে সাত দিনের ছুটিতে বাড়িতে আসেন। বড় মা নাসিমার কাছে বড় হওয়া আশরাফুল রাতে তার কাছেই থাকতে চাইলে নাসিমা ও আকলিমার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ঘটনার সময় আশরাফুল বড় মায়ের ঘরে যেতে চাইলে আকলিমা ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে তাদের আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজহারুল ইসলাম জানিয়েছেন, শাহীন মিয়া বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমানের ভাষ্যমতে, দুই সন্তানকে আঘাত করার পর আকলিমা নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং তার বাঁ হাতে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা আহত দুই শিশুকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। আশরাফুলকে (৩ বছর ৪ মাস) ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার মা আকলিমা বেগমের (৩২) বিরুদ্ধে।ছুরিকাঘাতে আশরাফুলের সৎবোন সিদরাতুল মুনতাহাও (৭) গুরুতর আহত হয়েছে। পুলিশ আকলিমাকে আটক করেছে।.পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে শাহীন মিয়া (৫০) নাসিমা আক্তারকে বিয়ে করেন। SHARES জাতীয় বিষয়: অপরাধআকলিমা বেগমময়মনসিংহসখীপুরহত্যা