প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হিসেবে সাইফুল ইসলামের নিয়োগ প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬ প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম জয়। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বরত মো. সাইফুল ইসলাম জয়কে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। তিনি এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে বদলির আদেশাধীন ছিলেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মো. সাইফুল ইসলাম জয় বর্তমানে ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ইয়োফাসের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে রূপগঞ্জের ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে সততা ও নিষ্ঠার জন্য তিনি ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। SHARES জাতীয় বিষয়: জনপ্রশাসন মন্ত্রণালয়নিয়োগপ্রজ্ঞাপনপ্রধানমন্ত্রীর কার্যালয়সাইফুল ইসলাম