শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো অনলাইন লাইভ মেন্টর প্ল্যাটফর্ম প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬ বাংলাদেশের এডটেক প্রতিষ্ঠান ননএকাডেমির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন লাইভ মেন্টর (ওএলএম) প্ল্যাটফর্ম। আজ রোববার (২০ সেপ্টেম্বর) থেকে প্ল্যাটফর্মটিতে শিক্ষার্থী নিবন্ধন শুরু হয়েছে। একাদশ শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ঘরে বসেই তাদের পছন্দের মেন্টরের সহায়তা নিতে পারবেন। ননএকাডেমির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এ আই আরিফ জানান, শিক্ষার্থীদের পড়াশোনার ভোগান্তি কমানো এবং শেখার প্রক্রিয়াকে সহজ করাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। তিনি বলেন, অনেক সময় শিক্ষার্থীরা নির্দিষ্ট কোনো অধ্যায় বা ছোট বিষয়ে আটকে যান, কিন্তু তাৎক্ষণিকভাবে মেন্টর বা শিক্ষকের সহায়তা পাওয়া সম্ভব হয় না। ওএলএম এমন একটি মাধ্যম যেখানে শিক্ষার্থী প্রয়োজন অনুযায়ী মেন্টর খুঁজে নিয়ে সরাসরি যুক্ত হতে পারবেন। একই সঙ্গে যারা পড়াশোনার পাশাপাশি টিউশন করাতে ইচ্ছুক, তারা তাদের মেধা ও দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ পাবেন। প্ল্যাটফর্মটি কীভাবে কাজ করে সে বিষয়ে এ আই আরিফ জানান, শিক্ষার্থীরা কোনো বিষয়ে সমস্যায় পড়লে সংশ্লিষ্ট অধ্যায়ের নাম লিখে মেন্টর খুঁজতে পারবেন। সেখানে অনলাইনে থাকা মেন্টরদের প্রোফাইল এবং প্রতি ঘণ্টার পারিশ্রমিকের তথ্য দেখা যাবে। শিক্ষার্থী নিজের পছন্দমতো মেন্টরকে অনুরোধ পাঠাতে পারবেন এবং মেন্টর তা গ্রহণ করলে নির্ধারিত পারিশ্রমিক পরিশোধের মাধ্যমে সরাসরি অনলাইন ক্লাসে যুক্ত হওয়া যাবে। ক্লাস রেকর্ডিং ও হোয়াইট বোর্ডসহ বিভিন্ন সুবিধা থাকবে এই প্ল্যাটফর্মে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রুয়েটসহ বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই হাজারের বেশি শিক্ষার্থী মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন। তারা নিজেদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী প্রোফাইল তৈরি করেছেন। প্রাথমিক পর্যায়ে একাদশ থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য এই সেবা চালু হলেও, ভবিষ্যতে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ আই আরিফ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসায় বাসায় গিয়ে টিউশন করানোর ক্ষেত্রে যাতায়াতের সময় ও ক্লান্তি একটি বড় সমস্যা। ওএলএমের মাধ্যমে তারা ঘরে বসেই টিউশন করিয়ে অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন। এছাড়া রাত ১২টার মতো সময়েও তাৎক্ষণিক সমস্যার সমাধান পেতে এটি একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিক্ষার্থীরা olm.bd ঠিকানায় গিয়ে এই সেবা গ্রহণ করতে পারবেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের সুবিধাজনক সময়ে ঘরে বসে টিউশন করানোর মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন।.কমনওয়েলথ বৃত্তি, ছয় বিষয়ে মাস্টার্স ও পিএইচডিতে আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত.ওএলএম চালুর পেছনের ভাবনা সম্পর্কে এ আই আরিফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দেখেছি, অনেক বন্ধু টিউশন করানোর জন্য বাসায় বাসায় যাতায়াত এক ঘণ্টার টিউশন কিন্তু যাতায়াতসহ সময় চলে যায় ৩ ঘণ্টা। SHARES শিক্ষা বিষয়: অনলাইন লাইভ মেন্টরএডটেকওএলএমননএকাডেমিশিক্ষার্থী নিবন্ধন