না ফেরার দেশে বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এক শোকবার্তায় যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তারা রানি মুখার্জির মা মিসেস কৃষ্ণা মুখার্জির মৃত্যুর খবরটি ঘোষণা করছে। এই শোকের মুহূর্তে পরিবারটির পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।