ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক কমিটি গঠন, রাজ আহ্বায়ক ও মিলন সদস্য সচিব প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখায় দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি ঘোষণার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর যুবদলের দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা তাদের কার্যক্রম পরিচালনা করবেন এবং পরবর্তী সময়ে সংগঠনটির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। SHARES রাজনীতি বিষয়: ঢাকা মহানগর উত্তর যুবদলবিএনপিমিজানুর রহমান রাজমুহাম্মদ মুনির হোসেনযুবদলশরিফুল ইসলাম মিলন