তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১-এর উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

তুরস্কের আন্তালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এর উদ্বোধনী অধিবেশন (প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম / 2026, 06:21 PM)। স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনস্থলে অধিবেশন শুরু হয়। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি এই অধিবেশনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ প্রতিনিধিদলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়েছেন। অধিবেশন চলাকালে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একাধিক বিষয়ে অনানুষ্ঠানিক ও সংক্ষিপ্ত আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কপ-৩১-এর এই লিডার্স সামিটে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রয়োজনীয় জলবায়ু অর্থায়ন, অভিযোজন প্রক্রিয়া এবং বিশ্বনেতাদের আগে দেয়া জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের বিষয়গুলো প্রধান গুরুত্ব পাচ্ছে।