সমঝোতা স্মারকের প্রতিটি ধারা লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র: ইসমাইল বাঘাই

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন যে, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) প্রতিটি ধারা লঙ্ঘন করেছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে বাঘাই এই তথ্য জানিয়েছেন।

ইসমাইল বাঘাই দাবি করেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরানি কর্মকর্তাদের নির্ধারিত পথ থেকে জাহাজগুলোকে সরিয়ে দিচ্ছে এবং তাদের একটি ‘নির্দিষ্ট পথ’ ব্যবহারে বাধ্য করছে। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড সমঝোতা স্মারকের শর্তের সম্পূর্ণ পরিপন্থী।

বাঘাই আরও বলেন, ইরান কোনো যুদ্ধ শুরু করতে চায়নি। বর্তমানে যে পরিস্থিতি চলছে, তাকে তিনি একটি “আরোপিত যুদ্ধ” হিসেবে উল্লেখ করে বলেন যে, দেশটি কেবল আত্মরক্ষার জন্যই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

এর আগে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার প্রতিক্রিয়ায় তেহরান সমঝোতা স্মারকের আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি ও চুক্তির বাস্তবায়ন সাময়িকভাবে স্থগিত করেছে।

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ২২: ০১আপডেট : ১৮ জুলাই ২০২৬, ২২: ০১