ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে শর্ত জুড়েছেন রুবিও

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনো ইরানের সঙ্গে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে প্রস্তুত রয়েছে।

তবে এই আলোচনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করেছেন তিনি। রুবিও স্পষ্ট করেছেন যে, যেকোনো সমঝোতা অবশ্যই বাস্তবসম্মত হতে হবে। এছাড়া সমঝোতার শর্তগুলো ইরানকে বাস্তবে পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। এক সপ্তাহ আগে ইরানের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতির প্রেক্ষাপটে তিনি যুক্তরাষ্ট্রের এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।