যুক্তরাষ্ট্রের গোলাবারুদ ঘাটতির খবর নাকচ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ইন্টারসেপ্টরের ঘাটতি রয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের কাছে পর্যাপ্ত গোলাবারুদ ও সামরিক সরবরাহ রয়েছে বলে তিনি দৃঢ়তার সাথে দাবি করেছেন।

রোববার (২৬ জুলাই) দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, 'বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের কাছে অনেক বেশি গোলাবারুদ রয়েছে, যা আমাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি'।