ঈশ্বরদীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬ পাবনার ঈশ্বরদী উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানা মদন নামে এক অটোভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ রানা মদন উপজেলার বহরপুর কান্দিপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে। পেশায় তিনি একজন অটোচালক। ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে চকলেটসহ বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আসছিলেন। অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার দুপুরে ওই শিশুটি প্রাইভেট পড়তে অভিযুক্তের বাড়িতে যায়। সে সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে একটি নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এই ঘটনার পর শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। অভিযোগ পাওয়ার পরপরই তৎপরতা শুরু করে পুলিশ এবং সেদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানা মদনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। SHARES অন্যান্য বিষয়: অটোভ্যান চালক গ্রেপ্তারঈশ্বরদীধর্ষণ মামলাপাবনাশিশু ধর্ষণ