ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬ ভারতের পক্ষ থেকে পাওয়া আমন্ত্রণের প্রেক্ষিতে আগামী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রতিমন্ত্রী জানান, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের আলোচনার প্রেক্ষিতে এই আমন্ত্রণের বিষয়টি সামনে আসে। তবে সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের সময় আসেনি বলে তিনি মন্তব্য করেছেন। SHARES আন্তর্জাতিক বিষয়: পররাষ্ট্র মন্ত্রণালয়প্রধানমন্ত্রীবাংলাদেশ ভারত সম্পর্কব্রিকস সম্মেলনশামা ওবায়েদ ইসলাম