ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি ইরানের আহ্বান

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান অপরাধযজ্ঞ এবং ইসরায়েলের বিচারহীনতার সংস্কৃতি রোধে বিশ্ব সম্প্রদায়কে দ্রুত ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এই দাবি করা হয়।

সোমবার (৩ আগস্ট) ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হামাসের রাজনৈতিক শাখার প্রয়াত প্রধান ইসমাইল হানিয়াহর মৃত্যুবার্ষিকী পালনের উদ্দেশ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিবৃতি প্রদান করা হয়। এতে ফিলিস্তিনিদের ওপর চলমান নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।