পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি কে লিখেছে, রহস্য শফিকুল আলমের মন্তব্যে

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬

ভারতীয় গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্সের প্রতিক্রিয়ায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি নিয়ে রহস্য তৈরি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করেছেন, নয়াদিল্লিতে দেওয়া গণহত্যাকারী হিসেবে পরিচিত হাসিনার বক্তব্যের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিটি কে লিখেছেন, তা তিনি জানেন।

গত ৫ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি প্রেস কনফারেন্স করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন রাতেই মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তার বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। শফিকুল আলম মূলত সেই বিবৃতিটিকেই তার আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছেন।

তার এই পোস্টের কমেন্ট বক্সে নানা ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ বিবৃতিটিকে সাহসী ও সময়োপযোগী হিসেবে প্রশংসা করছেন। আবার অনেক নেটিজেন মন্তব্য করেছেন যে, যিনি এই বিবৃতিটি লিখেছেন তিনি নিশ্চয়ই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের লোক। এছাড়া, মন্তব্যের ঘরে অনেকেই সরাসরি শফিকুল আলমকেই ওই বিবৃতির লেখক হিসেবে দাবি করছেন।