কক্সবাজারে প্যারাসেলিংয়ে পর্যটক মৃত্যু: প্রধান অভিযুক্ত ফরিদ গ্রেপ্তার প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬ কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগরে অনিরাপদভাবে প্যারাসেলিং কার্যক্রম পরিচালনার সময় ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফরিদ অবশেষে গ্রেপ্তার হয়েছেন। ঘটনার ছয়দিন পর বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ঘটনার পর থেকেই ফরিদ আত্মগোপনে ছিলেন। তিনি ঢাকার মিরপুর এলাকায় লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা র্যাব-৪ এর সহায়তায় কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা একটি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। SHARES অন্যান্য বিষয়: কক্সবাজারগ্রেপ্তারপর্যটক মৃত্যুপ্যারাসেলিংর্যাবহত্যা মামলা