ছেলের ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন দেখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৬ বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী। বর্তমানে আল-নাসরের একাডেমিতে ছেলের নিয়মিত অনুশীলন দেখেন রোনালদো। সেই অভিজ্ঞতার আলোকে তিনি জানিয়েছেন, শারীরিক গড়নের দিক থেকে ১৬ বছর বয়সে তার নিজের যে সক্ষমতা ছিল, তা ইতিমধ্যে ছাড়িয়ে গেছে জুনিয়র। রোনালদো মনে করেন, সময়ের সাথে সাথে তার ছেলে তার চেয়েও বড় এবং শক্তিশালী খেলোয়াড় হয়ে উঠতে পারে। তবে তিনি এও স্পষ্ট করেছেন যে, কেবল শারীরিক সক্ষমতাই যথেষ্ট নয়। তার মতে, একজন খেলোয়াড়ের সাফল্যের পেছনে শারীরিক শক্তির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাফল্যের তীব্র আকাঙ্ক্ষা। SHARES খেলাধুলা বিষয়: আল-নাসরক্রিশ্চিয়ানো রোনালদোফুটবলরোনালদো জুনিয়র